কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাজী নিজাম উদ্দিন (৫৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিজাম চান্দিয়ারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি চান্দিনা মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
ওই স্কুলের প্রতিষ্ঠাতা মনির খন্দকার জানান, বুধবার রাত সাড়ে ৮টায় নিজ বাসায় বিদ্যুতের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি।
পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা ময়নামতি সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এমই





