চট্টগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ ২৮৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, আটকদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন এবং সাজা পরোয়ানাভূক্ত ২১৬ আসামি রয়েছে। এছাড়া জামায়াত-শিবিরের ১১ কর্মী রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, বিশেষ অভিযানে লোহাগাড়া ও চন্দনাইশ থেকে জামায়াতের একও শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে।
অভিযানে দুটি এলজি, পাঁচ রাউণ্ড কার্তুজ এবং ৪২১ লিটার মদ উদ্ধার করা হয়েছে বলেওজানা গেছে।
কেএইচ





