যমুনার পানি সামান্য কমলেও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি চার সেন্টিমিটার কমে শনিবার সকালে বিপদসীমার ৬৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়।

দুই সপ্তাহ ধরে জেলার আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

খাদ্যের অভাবে সীমাহীন দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য এ পর্যন্ত ১৪১ মেট্রিক টন চাল ও ১১ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই