নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে রাস্তায় থাকা ১০টি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় অবরোধকারীরা এ তাণ্ডব চালায়।ভাঙচুর করা যানবাহনগুলোর মধ্যে রয়েছে ৯টি ট্রাক ও একটি প্রাইভেটকার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি)মঞ্জুর কাদের।
কেএইচ





