চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীর পারিয়া বোর্ড বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটো রিকসায় পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন- চালক রঞ্জিত নাথ ও যাত্রী সাবের আহমেদ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন বলেন, ‘গুরুতর দগ্ধ দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জেআই





