ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল ফাফি তোশা (৩) নামে এক শিশু অপহরণের দুদিন পরে তার গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নন্দুয়া ইউনিয়ন এর মুনিষগাঁও সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদায় শিশু তোশার লাশ পাওয়া যায়।

আব্দুল ফাফি তোশা (৩) একই গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানার ছেলে।

জানা যায়, গত ২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটিকে অপহরণ করা হয়। এর ৬ ঘন্টা পরেই ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ চাওয়ার পর থেকেই আর কোনো ফোন করেনি অপহরণকারীরা। পরে আজ সকালে শিশু তোশার লাশ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ।

এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুদিন যাবত্ শিশুটি নিখোঁজ। অনেক চেষ্টা করেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, আমার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছি।

এমএনজে