পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের পরিচালক মো. আমিনুরকে(৫৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। ধর্ষিত শিশুটির মা ফরিদপুর মেডিকেল কলেজের ক্যান্টিনে কাজ করেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় শিশুটি মায়ের সঙ্গে কলেজের ক্যান্টিনে আসে। সন্ধ্যার পর প্রচণ্ড বৃষ্টি ও ঝড় হওয়ায় ক্যান্টিনে লোকজন ছিল না।

এই সুযোগে ক্যান্টিন পরিচালক মো. আমিনুর শিশুটিকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে ইন্টার্নি চিকিৎসক প্রিয়াঙ্কা এগিয়ে গেলে আমিনুর পালানো চেষ্টা করে। এসময় আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. খবিরুল ইসলাম বলেন, বর্তমানে অসুস্থ শিশুটিকে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে লেবার ওয়ার্ডে (গাইনি বিভাগে) ভর্তি করেছি। এই ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ধর্ষণের অভিযোগ করেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন (ওসি) বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিনুর নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেড