‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জনগণ নারয়ণগঞ্জ সিটি করর্পোরেশনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। নির্বাচনের পরই বুঝতে পারবে জনগণের সমর্থন কার দিকে আছে।
রোববার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
হানিফ বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগে কোনো দ্বন্দ নেই। সবাইকে দ্বিধাদ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। তারা এখন ঐক্যবদ্ধ। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভীর বিজয় সুনিশ্চিত। মানুষের ভবিষ্যৎ নির্বাচনের মধ্যে আটকিয়ে থাকতে পারে না। নারায়নগঞ্জ নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে দেশের ভবিষ্যত কোন পরিবর্তন হয় বা হাওয়ার সম্ভবনা থাকে এটা কোন যুক্তিসঙ্গত কথা নয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি সেনা মোতায়েনের কথা বলছে। বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংশের দারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উপনিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি মানুষের মনের মধ্যে নতুন করে আশার আলো সৃষ্টি করেছে।
হানিফ আরও বলেন, অন্যান্য জেলার থেকে কুষ্টিয়ার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব ও সাংবাদিকতায় অনেক এগিয়ে রয়েছে। কুষ্টিয়ার সাংবাদিকরা ঢাকায় কর্মরত প্রথম শ্রেণির সাংবাদিকদের সমপর্যায়ে। এটা আমাদের গর্ব। সাংবাদিকদের মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কুষ্টিয়া কেন উন্নয়নের পিছিয়ে থাকবে। আপনাদের সহযোগিতায় কুষ্টিয়াকে উন্নয়নের শহর হিসেবে গড়ে তোলো হবে।
কুষ্টিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতন, জজ কোর্টের (পিপি) এ্যাডভকেট অনুপ নন্দী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ কোর্টের জিপি আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালী-উল বারী চৌধুরী প্রমুখ।
সবুজ/এআই





