বগুড়া শহরের গালাপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় মদসহ গণেশ রায় (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে র‌্যাব- ১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের গালাপট্টি এলাকার সাগর রায়ের ছেলে গণেশকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে মদ ছাড়াও একটি মোবাইল ফোন সেট জব্দ করে র‌্যাব।

আটক গণেশের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

কেএইচ