ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ (২৫ জুলাই) রোববার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মমেক হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৮ টা থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুরের ১ জন, নেত্রকোনার ২ জন, গাজীপুরের ১ জন। আর উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ৫ জন, গাজীপুর ও শেরপুরের ১ জন করে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯ টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

এমবি