বরিশালের গৌরনদীতে আদর্শ দম্পতিদের সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সিডাব্লিউএফ ডি'র উদ্যোগে সোশ্যাল মার্কেটিং কম্পানি (এসএমসি) ও ইউএসএ আইডিএ এর সহায়তায় সোমবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে নুতন দিনের প্রকল্প ব্যবস্থাপক জহিরুল আলমের সভাপতিত্বে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান (ফরহাদ মুন্সি), গৌরনদী সহকারী কমিশনার ভূমি মো. ইলিয়াছুর রহমান, গৌরনদী হাসপাতালের ইনচার্জ ডা. মো. মোসলেম উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন এবং কৃষ্ণকান্ত দে।
সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন, এসএমসির প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, পিঙ্গলাকাঠী হাইস্কুলের প্রধান শিক্ষিকা মাসহুরা বেগম, আদর্শ মাতা মার্জিয়া বেগম প্রমুখ। শেষে গৌরনদীর সাত ইউনিয়ন থেকে নির্বাচিত সেরা সাতজন আদর্শ দম্পতির মাঝে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





