নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় ককটেল হামলায় রিদোয়ান নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নগর বিএনপির সহসভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি আবু সুফিয়ানসহ ৫৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
বুধবার রাতে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সজল কান্তি দে বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং- ২৬।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুর রউফ বলেন, সিএন্ডবি এলাকায় ককটেল হামলায় ১জন নিহত হওয়ার ঘটনায় বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানসহ ২৬ জনের নাম উল্লেখসহ আরও ২০/৩০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত সাতটার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় ককটেল হামলায় আহত হন চান্দগাঁও ফকিরহাট এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে রিদোয়ান। চিকিৎসাধীন অবস্থায় রিদোয়ান রাত পৌনে ১০টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
এমকে





