দেশের নদ-নদীর ৪৪টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৪টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দুটি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্র এ কথা জানিয়েছে।
সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামি ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামি ২৪ ঘন্টায় রংপুর ও নেত্রকোনো জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি ঘটতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৪ স্থানে পানি বৃদ্ধি ও ৩৪টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং দুটি স্থানের তথ্য পাওয়া যায়নি।
এআর





