চট্টগ্রামের সীতাকুণ্ডে সাদা পোশাকধারী পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে আরও দুই জন। বুধবার রাত ১০টার পর উপজেলার ভাটিয়ারি তেলিপাড়ায় এই সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তিনি মারা যান। মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ এ তথ্য জানান। গুলিবিদ্ধ অপর দুজন ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
সূত্রমতে, গতকাল বুধবার সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় রাতে সাদা পোশাকে আসামি ধরতে যায় পুলিশ। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে পুলিশও গুলি করে।
পরিদর্শক হাবিব বলেন, সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গেলে তাদের বাধা দেয় একদল গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
জেড





