গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও তিনজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৩২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৭১ জন।
এবিএস





