হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সাপের কামড়ে মো. রইছ আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রইছ অস্তিকপুর গ্রামের ফজর আলীর ছেলে।

রবিবার দুপুরে উপজেলার অস্তিকপুর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় রইছ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে বিষাক্রান্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই