রাজধানীর মোহাম্মপুরে মো. রাজন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছ্নে।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের পপুলার বিস্কুট ফ্যাক্টরি গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাজন সিসি ক্যামেরা ব্যবসায়ী। তিনি মোহাম্মদপুরের শেরশাহ রোড এলাকায় থাকেন। তার ফ্রেন্ডস কমিউনিকেশন নামে সিসি ক্যামেরার প্রতিষ্ঠান রয়েছে।

রাজনের বন্ধু দিপু গণমাধ্যমকে জানান, রাজন রাতে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি শাহজাহান রোড পপুলার বিস্কুট ফ্যাক্টরি গলি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা গুলি করে। গুলি রাজনের অণ্ডকোষের নিচে লাগে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া গণমাধ্যমকে জানান, রাজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এমই