দেশে ১০ থেকে ১২দিনের ব্যবধানে প্রতি কেজি লবণের দাম বেড়েছে প্রায় ৮-১০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আমদানির ক্ষেত্রেও রয়েছে নানারকম বাধা।
রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণ কোম্পানিভেদে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। এর দাম ১৫ দিন আগেও ছিল মাএ ২৫ টাকা।
প্যাকেটজাত সাধারণ আয়োডিন লবণ ২৩-২৫ টাকা ও সাধারণ খোলা লবণ কেজি ১৮ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, জানুয়ারির শেষ সপ্তাহে প্রতি কেজি লবণের দাম যা ছিল, এখন তার চেয়ে ৮-১০ টাকা বেড়েছে।
তবে আগামী সপ্তাহে দাম দুই-তিন টাকা কমতে পারে। দেশে উৎপাদিত লবণ ভোক্তার চাহিদা পূরণ করতে পাচ্ছে না। এরফলে লবণের ঘাটতি মেটাতে আমদানি করতে হয়।
এআই





