রাজধানীর খিলক্ষেতে বিআরটিএ অফিসের সামনে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান রাস্তার ওপরে উল্টে গেছে। এতে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সিমেন্ট নিয়ে আসার পথে হঠাৎ চাকা খুলে রাস্তার ওপরে উল্টে যায় গাড়ি। এতে গাড়ির সহকারী আহত হয়। তিনি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, রাস্তায় গাড়ি উল্টে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল না করতে পারায় অফিসগামীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





