রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৬০০ গ্রামের ৬টি স্বর্ণের বারসহ শওকত (২৫) নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আটক শওকতের গ্রামের বাড়ি কুমিল্লার গৌরীপুরে।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার বলেন, ‘মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে করে আটক শওকত বিমানবন্দরে পৌঁছে। পরে বিমানবন্দরের বে-০৭ এলাকা থেকে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘স্বর্ণের বারগুলোর মধ্যে এক কেজি ওজনের ৬টি এবং ১০০ গ্রাম ওজনের ৬টি বার রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা।’

এআই