নরসিংদীর পলাশে মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরদের আনুমানিক বয়স ১২ ও ১৪ বছর।
শনিবার (০৩ জুলাই) রাত ১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা এলাকায় ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ- পরিদর্শক জহিরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে সড়কের মাঝে লাশ দুটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, মরদেহগুলোর সাথে সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা দুইজন বাইসাইকেল যোগে সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় ভারী কোন যানবাহন তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এমবি





