ফেলানী হত্যার রায়ে যদি ফেলানীর পরিবার সংক্ষুব্ধ হয় তাহলে নতুন বিচারকদের দ্বারা নতুন আদালত গঠন করে বিচার করবেন বলে অশ্বাস দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব।
বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিডিয়া সেন্টার হতে পাঠানো এক বর্তায় এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার (৩ আগস্ট) ভারতের নয়াদিল্লীতে শুরু হওয়া সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে প্রথমে প্রাতরাশ বৈঠকে এক আশ্বাস দেন তিনি।
ফেলানী ইস্যুতে বিএসএফ মহাপরিচালক, বিজিবি মহাপরিচালককে অবহিত করে জানান, নিম্ন আদালত কর্তৃক ইতিমধ্যে ঘোষিত রায় এখনো অনুমোদন করেননি।
যদি ফেলানীর পরিবার নিম্ন আদালত ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং বিএসএফকে তা অবহিত করে তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে নতুনভাবে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।
বৈঠকে দু’দেশের সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা, মাদক চোরাচালান (ফেনসিডিল, গাঁজা ইত্যাদি), মানব পাচার, অস্ত্র চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে আলোচনা হয় বলেও বর্তায় জানানো হয়।
এআই/ এআর





