দেশের ১৩ জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবাণী। আজ শনিবার সকাল দশটার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে মাঝারী আকারের কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম দিকে বয়ে যাওয়া ঝড়টি ঘন্টায় ৬৯ কিলোমিটার বেগে বয়ে যায়। এটির স্থায়িত্ব ছিলো এক মিনিটের মতো।

এই ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিপাতও হয়েছে। ঝড়ো হাওয়ার ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া আবহাওয়া অফিস আজ সকালে ‘ঝড়ো হাওয়ার সতর্কবাণী’শীর্ষক বুলেটিনে জানায়, আজ সকাল আটটা থেকে পরবর্তী বার ঘন্টায় দেশের ১৩ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৬০ থেকে ৮৯ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

জেলাগুলো হচ্ছে- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও সিলেট। একই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

এমবি