এুকশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাশের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয় দিরাই উপজেলার পেরুয়া গ্রামের শ্বশানঘাটে। এসময় তার স্বজনসহ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে সিলেট থেকে তার মরদেহ লাশবাহী গাড়িতে করে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আনা হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ শহীদ মিনার চত্বরে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।
এসময় আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি তার রামকানাই লালের প্রতি শ্রদ্ধা জানান।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রামকানাই দাশের মরদেহ উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় পেরুয়া গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





