কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মাসুম বিল্লাহকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মুশরফ হোসেন মুসার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী মাসুম বিল্লাহকে আল্লারদর্গা এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।
নাজিব





