রাজধানীর মতিঝিল থেকে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম শাওন।
মতিঝিল থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ জানান, রোববার বেলা ১১টার দিকে মতিঝিলের কালভার্ট রোড থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, বৃষ্টির মধ্যে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি রিকশা থামালে যাত্রীর চিৎকারে সে এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের আটক করে।
জাহিদুল ও সাইফুলের কাছ থেকে ২টি ছোরা ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





