খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাজিপাড়ার বাসিন্দা মোটর সাইকেল চালক রবিউল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ঢাক দিয়েছে পার্বত্য বাঙ্লী ছাত্র পরিষদ।
পাশাপাশি অপহৃত ফাতেমাকে ঊদ্ধার ও খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ পার্বত্য বাঙালী ছাত্রপরিষদ ৮ দফা বাস্তবায়নের দাবিতে এই হরতালের ঢাক দেয়।
একই দাবিতে ১৬ সেপ্টেম্বর শনিবার রবিউল সহ সকল বাঙালি শহিদদের স্বরণে দোয়া ও কালো পতাকা উত্তোলন করবে তারা।
হরতাল পরবর্তী ১৭ সেপ্টেম্বর রবিবার তিন পার্বত্য জেলায়(রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন) বিক্ষোভ মিছিল ও রবিউল সহ সকল বাঙালি হত্যার বিচারের দাবিতে এবং উপজাতি সন্ত্রাসী নির্মূলের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করা হবে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওমর ফারুক সুজন সাক্ষরিত বিবৃতিতে এ সকল কর্মসূচী ঘোষণা করা হয়।
এ বিষয়ে ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালিরা দীর্ঘদিন ধরে উপজাতিয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত নিপিড়িত হয়ে আসছে।
নিরীহ বাঙ্গালি মটর সাইকেল চালক রবিউলকে নির্মমভাবে হত্যা করার ৪দিনেও এখনো পর্যন্ত সন্ত্রাসীরা গ্রেফতার হয়নি।
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ঘোষিত হরতাল বিক্ষোভসহ সকল কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করার জন্য পার্বত্য বাসির প্রতি উদাত্ত আহবান জানাচ্ছে।
একই সাথে দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেয় তারা।
জেড





