ভোলার লালমোহন উপজেলার গজারিয়ায় বাসের ধাক্কায় নসিমনচালকসহ ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নসিমনচালক হালিম (২৫), বাসযাত্রী ছকিনা (৩০), হান্নান, (৩০), আলমগীর (২০) ও আব্বাসের (১০) নাম পাওয়া গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী তিতাস পরিবহনের একটি বাস উপজেলার গজারিয়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে ধাক্কা দেয়। এ সময় নসিমনচালকসহ বাসের বেশ কয়েক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তারুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





