রাজধানীর সূত্রাপুর থানায় রাজিব হাসান (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে থানার দোলাইখাল এলাকার রোকনপুরে এ ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে।
নিহত রাজিব ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের উপ-অর্থসম্পাদক বলে জানিয়েছেন স্বজনরা।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, রোকনপুর এলাকায় রাতে রাজিবকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআইএস





