বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় ও সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। ফলে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই (মঙ্গলবার) থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হয়ে লোডশেডিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত চলবে।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে ক্লিক করুন ডেসকোডিপিডিসি

এমআর