গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার আসামি আনোয়ারুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আনারুল ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলার ভেলারায় কাজীর ভিটি গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আজই তাকে আদালতে নেয়া হবে।
পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, লিটন হত্যাকাণ্ডে হান্নান, মেহেদী, শাহীন ও রানা অংশ নেয়। মঙ্গলবার ভোরে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকা থেকে হান্নান, মেহদী ও শাহীনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক রানাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
এমবি





