ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের চারিত্রিক সনদ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় ৪ বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
গত ৫ দিন জের ধরে দফায় মঙ্গলবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এক ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন
প্রত্যাক্ষাদর্শী সূত্রে জানা যায়, তাজপুর গ্রামের ফারুক ডাকাতকে সনদ দেয়া নিয়ে সোমবার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫নং ওয়াডের ইউপি সদস্য কামাল হোসেন ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সিজানুর রহমানের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায় সংঘর্ষ বাধে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে বিপুল পরিমাণ কাদানী গ্যাস ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়।
ঢাকা,২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ





