রংপুরের সাবেক সংসদ সদস্য ও ভরসা গ্রুপের চেয়ারম্যান রহিম উদ্দিন ভরসা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১১ মার্চ) দুপুর ১টা ২০মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রহিম উদ্দিন ভরসার ছেলে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা জানান, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেলা ১টা ২০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন।
রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মনের উদ্দিন পাইকার।
জিয়াউর রহমানের শাসনামলে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।
এমবি





