চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনে প্রথমবারের মতো মেয়র প্রার্থীদের সঙ্গে তরুণদের এক সংলাপের আয়োজন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।

সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে “তারুণ্যের ভাবনায় চট্টগ্রাম” শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংলাপে নগরীর বিভিন্ন পেশার ও ছাত্রদের মধ্যে হতে প্রায় ২০০ জন তরুণ অংশগ্রহণ করেন।

তরুণদের বিষয় নীতি গ্রহণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণের বিষয়টি আরো জোরদার করতে এই সংলাপের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে ১২ জন মেয়র প্রার্থীদের মধ্যে ৮ জন প্রার্থী তরুণদের মুখোমুখি হয়েছেন। তারা প্রত্যেকে দুর্নীতি দূর করা, তরুণ নেতৃত্ব গড়ে তোলা, যুবকদের বেকারত্ব দূরীকরণ এবং সরকারি সেবার মান ও ক্ষেত্র বৃদ্ধি করার ওপর জোর দিয়েছেন।

মেয়র প্রার্থী ও তরুণদের ছাড়া এ অনুষ্ঠানে ইউএনডিপি'র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পাওলিন তামেসিস ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তামেসিস তার বক্তৃতায় বলেন, "তরুণ ভোটার ও প্রার্থীদের মধ্যে এ ধরনের সংলাপ আয়োজনে ইউএনডিপি খুবই সক্রিয় এবং ভবিষ্যতে এটা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।"

তরুণদের বিভিন্ন সংগঠন ও সামাজিক মাধ্যমে ১৫০টি প্রশ্ন গ্রহণ করেছে ইউএনডিপি। সেখান থেকে ২০টি প্রশ্ন বেছে নিয়েছে ইউএন ইয়ুথ অ্যাডভাইসরি প্যানেল (ইউএনএপি)। এগুলোর উপর প্রার্থীদের মতামত চাওয়া হয়েছে।

জেডআই