ঝিনাইদহের কালীচরনপুর ও নলডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লীনিকে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, জেলার সদর উপজেলার কারীচরনপুর ইউনিয়নের বড়কামারকুন্ডু গ্রামে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থী ইকবাল হোসেন ও অপর ইউপি সদস্য সাইদুল হোসেনের লোকজনের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বির্তক শুরু হয়।
এক পর্যায়ে আজ রোববার সকাল ৯টার দিকে দু-পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লীনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সোহেল হোসেন, সিরাজুল ইসলামের অবস্থা আশংকাজনক।
এসএম





