খুলনা পুলিশ সুপার কার্যালয়ের দ্বিতীয়তলা থেকে লাফ দিয়ে তুষারকান্তি পাল নামে এক আসামি শনিবার বিকেলে আত্মহত্যা করেছেন। তাকে আদালতে সোর্পদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ডুমুরিয়া থানার মানবপাচার মামলার আসামিকে সহকারী পুলিশ সুপার দ্বিতীয়তলায় তার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ আসামিকে আদালতে নিয়ে যাওয়ার মুহূর্তে হ্যান্ডকাপ পরা অবস্থায় সে লাফ দিয়ে নিচে পড়ে।

আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ