খুলনায় জামায়াত নেতাসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাওলানা ইউনুস আলী (৪৫), জামায়াত সদস্য মাজেদুল হক (৬৫) ও ইসমাইল হাওলাদারকে (৪৩) গ্রেফতার করে। এছাড়া সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত সদস্য মো. আবু বক্কর সিদ্দিক (৪৫) ও শাজাহান (৭০) নামে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের বাকিরা অন্যান্য মামলার আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-সহকারী কমিশনার (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া এরা যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ডাকা হরতালেও নাশকতার পরিকল্পনা করছিল।

এম এ