দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে ফের দু'দেশের মধ্যে আমদানী ও রপ্তীন পন্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।

আগামী দশ দিনের মধ্যে ভারতের ট্রাক চালক ইউনিয়নের ছয় দফা দাবি নিয়ে আলোচনার আশ্বাসের পর সোমবার বিকাল থেকে বন্দর সচল হয়।

বাংলাহিলি কাষ্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাষ্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন জানান, সোমবার হিলি সীমান্তের শূন্য রেখায় বিকাল তিনটা থেকে বাংলাদেশের হিলি সিএন্ডএফ এসোসিয়েশন, ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাষ্টমস্ ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ভারতের ট্রাক ড্রাইভার ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় মিলিত হয়।

 

হিলি সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, উভয় পক্ষের আলোচনা শেষে হিলি পানামা পোর্ট লিংকের পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে সকল পক্ষের মধ্যে আলোচনা প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবে সম্মতি দিলে বিকেল ৫টা ৩০ মিনিটে দুই দেশের মধ্যে মধ্যে ট্রাক চলাচল শুরু হয় বলে আব্দুর রহমান লিটন জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদকে সামনে রেখে বাংলাদেশের কাঁচা বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার যেখানে ছুটির দিনেও বন্দর খোলা রাখার সিদ্ধান্ত নেয় সেখানে বাজারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় ট্রাক ড্রাইভার ইউনিয়ন অযৌক্তিক ছয় দফা দাবী নিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

ঘটনায় ভারতের ওপারে গত দুই দিনে প্রায় পাঁচশতাধিক পন্যবাহী ট্রাক আটকা পড়ে।

হিলি পানামা পোর্ট লিংকের সহ ব্যবস্থাপক এসএম হায়দার জানান, ভারতীয় ট্রাক ইউনিয়নের সকল দাবিগুলো মিথ্যে, অযৌক্তিক। সরকারী বিধি বিধান না জানার কারণে ভ্রান্ত ধারনার উপর ভারতীয় ট্রাক ইউনিয়ন এসব অযৌক্তি দাবী উত্থাপন করেছে।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর