রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক কর্মীকে লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ কর্মী তাওহীদ আলম পিয়াস। সে বিশ্ববিদ্যালয়ের ইংরেজেী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাসা বাঘের হাট জেলায়।

তবে কে বা কারা এ কাজ করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেছেন, স্থানীয় ছাত্রলীগের সাথে পূর্ব কোন শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করেছেন। ঘটানাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রাথমকি অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থা আরো বেগতিক হলে রাজশাহী মেডিকের কলেজে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী পিয়াস বলেন, আমি বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারে বট তলায় খাবার খেয়ে বের হচ্ছিলাম। এসময় দুজন লোক আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বলে রেল লাইনের দিকে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে ১০ থেকে ১২ জন লোক লোহার রড দিয়ে পিটাতে থাকে। পরে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আসলে এখনো জানা যায়নি। তবে এই ছেলের সাথে পূর্ব কোন শত্রুতা থাকতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, ওই ছেলে ছাত্রলীগের খুব সক্রিয় কর্মী না। তবে মাঝে মাঝে মিছিল সমাবেশে আসতো।

জেড