সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১৩ আশ্বিন থেকে শুরু হবে ষষ্ঠী।

সাতক্ষীরা সদর উপজেলার ১১০টি পূজা মন্দিরের মধ্যে প্রতিমা নির্মাণের দিক থেকে অন্যতম একটি গোপীনাথপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির। ওই দুর্গা মন্দিরে দেবী দুর্গা, লক্ষ্মী, স্বরসতী, কার্তিক, গণেশ, জয়া-বিজয়া, অসুর, হাতি, হনুমান নির্মাণসহ ফুটিয়ে তোলা হয়েছে রামায়নের কাহিনী।

নির্মাণ করা হয়েছে সর্ব মোট ১৫০টি প্রতিমা। এতে খরচ হয়েছে ৩ লক্ষাধিক টাকা। গত ২ মাস যাবত এ সমস্ত প্রতিমা তৈরির কাজ করছেন শ্যামনগরের ভাস্কর দুলাল সরকার এবং আশাশুনির ভাস্কর কালীদাশ।

গোপীনাথপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দুলাল মন্ডল জানান, গত বছরের চেয়ে এ বছর জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পালন করতে এতো সব আয়োজন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই