টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশসহ একটি প্রাইভেট কার এবং ৮শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।পুলিশ প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইচাইল নামক স্থানে এসব উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে মহাসড়কের ওই স্থানে মহাসড়কের প্রায় ২০ ফুট নিচে রাস্তার পাশের একটি সরিষা ক্ষেতে প্রাইভেটকারটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে প্রাইভেটকারের পেছনের ছিট থেকে গলায় গামছা পেঁচানো একটি লাশ ও কারের পেছন থেকে ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। লাশের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ইআর