চাঁদপুর সদর ও হাইমচর ইউনিয়ন নির্বাচনে সাত ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রবিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান এ তথ্য জানান।

আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন কল্যাণপুর ইউনিয়নের শহীদুল্লাহন খান,  রামপুর সদর ইউনিয়নের মাহবুবুর রহমান পাটওয়ারী ও হানারচর ইউনিয়নের আবদুল হানিফ রাঢ়ী।

বিএনপি থেকে প্রত্যাহার করেছেন, আশিকাটি ইউনিয়নের জাফর আহমেদ জিতু,  চান্দ্রা ইউনিয়নের শেখ আবু জাফর, শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মজিবুর রহমান খান।

এছাড়া হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী সানিতা সুলতানা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, চাঁদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ ইউনিয়ন পরিষদে ৫১ জন চেয়ারম্যান পদ প্রার্থীও মধ্যে এখন ৪৫ জন লড়বেন।

এমবি