গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এদিকে এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় মারাত্মক দগ্ধ অবস্থায় দুই হাসপাতালেই ভর্তি করা হয়েছে আরও প্রায় অর্ধশত শ্রমিককে। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ঢাকা মেডিকেলে কলেজ (১০) হাপাতালের ২২ জন ভর্তি রয়েছে।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ জানিয়েছেন, এ হাসপাতালে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ এসেছে।
এমএনজে





