কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজারে অগ্নিকান্ডে সারাফাত হার্ডওয়ার নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

সোমবার রাত ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,প্রতিদিনের মতো সোমবার রাতে সবাই দোকান বন্ধ করে বাড়ি ফেরে।রাত ১২ টার দিকে আগুন দেখতে পেয়ে চিৎকার করে করে স্থানীয়রা।পরে চৌদ্দগ্রাম ফায়ার সভির্সকে খবর দিলে তারা এসে প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক সারাফাত হোসেন মোশারফ জানান,এতে করে তার প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয় চৌদ্দগ্রাম ফায়ার সভির্সের সৈনিক ইমরান জানান, সোমবার রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ছে তিনি জানান।

এসএইচ