চাঁদপুরের শাহরাস্তিতে আগুনে পাঁচটি বসত ও তিনটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আয়নাতলী গ্রামের মিজি বাড়িতে রবিবার রাত সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, গ্যাসের চুলায় আগুন দিতে গিয়ে প্রথমে সফিকুল ইসলামের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শাহরাস্তি ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি বসতঘর ও তিনটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নির্মল চন্দ্র সরকার জানান, গ্যাসের সিলেন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেন তিনি।

কেএইচ