হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫০ কার্টন বিদেশী সিগারেটসহ মো. শাহীন শেখ নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তাকে আটক করা হয়। জব্দ সিগারেটের বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আটক শাহীনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখানের মালখানগরের ফেগুনাসের গ্রামে। তিনি এমএইচ-১০২ ফ্লাইটে করে দুপুর ১২টার দিকে বিমানবন্দরে এসে পৌঁছান। তার পাসপোর্ট নম্বর-এ ই ৮৯৯০৩৩০।
তিনি জানান, বিমানবন্দরের গ্রিন চ্যালেন পার হওয়ার সময় সন্দেহমূলক শাহীনের ব্যাগ তল্লাশি কর সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দ সিগারেটের বাজারমূল্য ১০ লাখ টাকা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।
কেএইচ





