সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্রের প্রতিবাদে ও হাইকোর্টের রিট খারিজের দাবীতে বৃহস্পতিবার হেফাজতে ইসরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।
“বাঁচাও ইসলাম- বাঁচাও দেশ” শ্লোগানে, শ্লোগানে সকালে স্থানীয় টেংকের পাড় ময়দান থেকে হফাজত ইসলামের নেতা মাওলানা সাজিদুর রহমান, মুফতী মোবারক উল্লাহ, মাওলানা আব্দুর রহিম কাসেমী, মাওলানা মুফতি এনামুল হাসান এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে কাউতুলী মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং হাই কোর্টের রিট বাতিলের দাবী করেন।
এম আর





