চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে মো. সাহাবুদ্দিন (৫১) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে বলে জানান সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম।

তিনি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে সাহাবুদ্দিনের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাদের একজন তাকে ঘুষি মারেন। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এমএনজে