নারায়নগঞ্জ শ্যামল কান্তি ঘোষকে জাতীয় সংসদ সদস্য সেলিম ওসমান কতৃক এবং চট্রগ্রাম চন্দ্রনাইশ জাফর বাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রহিম উদ্দীনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় সর্বস্তরের শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়।
বুধবার(২৫ মে) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত থেকে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওয়াতায় আনার জন্য জোর দাবি জানায়।
এমই





