বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমানের ফুল গাছ নষ্ট করায় ৫টি ছাগল আটক করে থানায় নিয়ে গেছে শেরপুর থানা পুলিশ। রোববার বিকালে শেরপুর মোজাহার কোল্ড স্টোর থেকে ছাগলগুলো আটক করা হয়।
শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকার চায়না বেগম নামের এক মহিলা ওই ছাগলগুলোর মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাগলগুলো এমপির বাগানে ঢুকে গাছ নষ্ট করে ফেলে। তবে দোষ হল দারোয়ান ও মালির। তারা তাদের কাজ ভালোভাবে না করায় অবুঝ প্রাণী ছাগল এ কাজ করেছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, বিরল প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার গাছ নষ্ট করায় ছাগলগুলো থানায় নিয়ে আসা হয়েছিল। পরে সেগুলো খোঁয়াড়ে দেয়া হয়েছে। মালিক সেখান থেকে ছাগল ছাড়িয়ে নিতে পারবেন।
জেডআই





